ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জে খাস জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ , শিশুসহ আহত ৪০

ads

হবিগঞ্জের লাখাই উপজেলায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের মহিলা ও শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


পুলিশ ও এলাকাবাসী জানায়, ভরপূর্ণি গ্রামের আজিজ মিয়া এবং আকরাম আলীর মধ্যে কিছু সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপুরে পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।খাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ওই গ্রামের আজিজ মিয়া ও আকরাম আলী গংদের মধ্যে একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

ads
ads
ads

Our Facebook Page